জামালপুরে ৭ বছরের শিশুকে ধর্ষণ: অভিযুক্ত আনোয়ার গ্রেফতারজামালপুরে ৭ বছরের শিশুকে ধর্ষণ: অভিযুক্ত আনোয়ার গ্রেফতার
জামালপুরের সরিষাবাড়ীতে সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে আনোয়ার হোসেন (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে সরিষাবাড়ী থানা পুলিশ। বুধবার (১৯ আগস্ট) দুপুরে গ্রেফতারকৃত আসামিকে জামালপুর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
গ্রেফতারকৃত আনোয়ার হোসেন উপজেলার মহাদান ইউনিয়নের সেঙ্গুয়া পশ্চিমপাড়া এলাকার মৃত সুরুজ খাঁর ছেলে। অন্যদিকে নির্যাতনের শিকার শিশুটি স্থানীয় বড়সড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী।
পুলিশ ও এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশুটিকে ধর্ষণের অভিযোগ উঠলে সরিষাবাড়ী থানা পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্ত আনোয়ার হোসেনকে গ্রেফতার করে। ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের পর পুলিশ বুধবার দুপুরে তাকে আদালতে পাঠায়।
এ ঘটনার পর থেকে সেঙ্গুয়া পশ্চিমপাড়া ও আশপাশের এলাকায় তীব্র ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শিশুটির পরিবার ও স্থানীয় বাসিন্দারা ঘটনার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
বিষয়টি নিশ্চিত করে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, অভিযোগ পাওয়ার পরপরই আসামিকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।






আপনার মতামত লিখুন