জামিন নামঞ্জুর এমপি নজরুলের, রিমান্ড শেষে কারাগারে

আইন-আদালত
জামিন নামঞ্জুর এমপি নজরুলের, রিমান্ড শেষে কারাগারে

আদালতে সংসদ সদস্য জি এম নজরুল ইসলাম ওরফে গাজী নজরুল। ছবি: সংগৃহীত

২৮ সেপ্টেম্বর ২০২৬, ৬:২৬ পিএম

দ্বিতীয় স্ত্রী মরিয়মকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় দুই দফায় আট দিনের রিমান্ড শেষে সংসদ সদস্য জি এম নজরুল ইসলাম ওরফে গাজী নজরুলের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলামের আদালত এ আদেশ দেন।

এদিন রিমান্ড শেষে মামলার তদন্ত কর্মকর্তা ডিবির তেজগাঁও জোনাল টিমের পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোহাম্মদ সালাউদ্দিন আসামিকে কারাগারে পাঠানোর আবেদন করেন। অন্যদিকে নজরুল ইসলামের পক্ষে আইনজীবী মাহবুবুল ইসলাম জামিন আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে গত ২০ সেপ্টেম্বর সন্ধ্যায় রাজধানীর শেরেবাংলা নগর থানার ন্যাম ভবনের ২০৩ নম্বর ফ্ল্যাট থেকে নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়মের (১৯) ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। ওই সময় ফ্ল্যাটের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। পরে সিআইডির সহায়তায় দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়। কক্ষ থেকে কিছু চিরকুটও পাওয়া যায়।

এ ঘটনায় পরদিন নিহত মরিয়মের বাবা এস এম মাসুম বিল্লাহ বাদী হয়ে নজরুল ইসলাম, তার প্রথম স্ত্রী মাকছুদা ইসলাম ও মরিয়মের মামা ওবায়দুর রহমানের বিরুদ্ধে শেরেবাংলা নগর থানায় মামলা করেন।

মামলা দায়েরের পর রাতেই নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মাকছুদা ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ। পরে নজরুল ইসলামের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার মামলায় তদন্ত শুরু করে ডিবি। দুই দফায় তাকে মোট আট দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।

রিমান্ড শেষে সোমবার তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

সর্বশেষ

আরো পড়ুন
পিবিআই এর এস আই সৈয়দ দেলোয়ার হোসেন এর একতরফা ও মনগড়া তদন্ত রিপোর্ট সংস্থার কার্যক্রমকে করছে প্রশ্নবিদ্ধ,

পিবিআই এর এস আই সৈয়দ দেলোয়ার হোসেন এর একতরফা ও মনগড়া তদন্ত রিপোর্ট সংস্থার কার্যক্রমকে করছে প্রশ্নবিদ্ধ,

রাজধানী
তিন ইপিজেডে কারখানা, বন্ড কেলেঙ্কারি ও ক্রিপ্টোকারেন্সিতে অর্থপাচার: অনুসন্ধানে দুদক

সাবেক এনবিআর সদস্য ও পুলিশ কর্মকর্তার বেনামি সাম্রাজ্য / তিন ইপিজেডে কারখানা, বন্ড কেলেঙ্কারি ও ক্রিপ্টোকারেন্সিতে অর্থপাচার: অনুসন্ধানে দুদক

অপরাধ দুর্নীতি
বিকাশের PIN ও OTP হাতিয়ে নেওয়ার অভিযোগ, তদন্তের দাবি

শ্যামনগরে / বিকাশের PIN ও OTP হাতিয়ে নেওয়ার অভিযোগ, তদন্তের দাবি

তথ্য প্রযুক্তি
গাইবান্ধায় তৃতীয় লিঙ্গের বিক্ষোভ

গাইবান্ধায় তৃতীয় লিঙ্গের বিক্ষোভ

অন্যান্য
জ্বালানি তেল থেকে ১০ বছরে সরকার পেয়েছে ১ লাখ ৭৩ হাজার কোটি টাকা

জ্বালানি তেল থেকে ১০ বছরে সরকার পেয়েছে ১ লাখ ৭৩ হাজার কোটি টাকা

বাণিজ্য-অর্থনীতি
প্রধানমন্ত্রীর সঙ্গে জাতিসংঘ মহাসচিবের মিয়ানমার বিষয়ক দূতের বৈঠক

প্রধানমন্ত্রীর সঙ্গে জাতিসংঘ মহাসচিবের মিয়ানমার বিষয়ক দূতের বৈঠক

জাতীয়