শ্যামনগর সরকারি মহসীন কলেজে ছাত্রদলের উদ্যোগে ভর্তি সহায়তায় “হেল্প ডেক্স”
সাতক্ষীরার শ্যামনগর সরকারি মহসীন ডিগ্রি কলেজে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের সার্বিক সহযোগিতার লক্ষ্যে রবিবার (২০ সেপ্টেম্বর) এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে শ্যামনগর সরকারি মহসীন কলেজ ছাত্রদল। শিক্ষার্থীদের ভর্তি প্রক্রিয়া সহজ করতে এবং যেকোনো জটিলতা এড়াতে ক্যাম্পাসে একটি “হেল্প ডেক্স” (ভর্তি সহায়তা কেন্দ্র) স্থাপন করা হয়েছে।
দূর-দূরান্ত থেকে আসা নতুন শিক্ষার্থী ও অভিভাবকদের সুবিধার্থে এই হেল্প ডেক্স থেকে ভর্তির ফরম পূরণ, প্রয়োজনীয় কাগজপত্র যাচাই, কলেজ ক্যাম্পাস পরিচিতি এবং বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হচ্ছে। ছাত্রদলের একঝাঁক স্বেচ্ছাসেবী কর্মী সকাল থেকে ভর্তি কার্যক্রম শেষ হওয়া পর্যন্ত শিক্ষার্থীদের এই সেবা দিয়ে যাচ্ছেন।
কলেজ ছাত্রদলের সভাপতি: ইয়াসিন আরাফাত জানান, নতুন শিক্ষার্থীরা যাতে ক্যাম্পাসে এসে কোনো ধরনের হয়রানি বা দালালের খপ্পরে না পড়ে, সেই উদ্দেশ্যেই এই সেবা চালু করা হয়েছে। ছাত্রদল সবসময় সাধারণ শিক্ষার্থীদের অধিকার ও কল্যাণে কাজ করে এবং এই হেল্প ডেক্স তারই একটি অংশ।
কলেজ ছাত্রদলের সহ-সভাপতি: আবু সাঈদ জানান, আগামী ২২ সেপ্টেম্বর পর্যন্ত তাদের এই ভর্তি সহায়তা কার্যক্রম চলমান থাকবে। এবং প্রথম দিন থেকেই এই হেল্প ডেক্সে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থী ও অভিভাবকদের উপচে পড়া ভিড় ও ব্যাপক সাড়া লক্ষ্য করা গেছে।
এ সময় আরো উপস্থিত ছিলেন কলেজ ছাত্রদলের সহ-সভাপতি: তামিম হাসান,
সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক: ফেরদৌস হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক: সামিউল ইসলাম সামি, যুগ্ম সাধারণ সম্পাদক: ইয়াসির আরাফাত রোহান সহ দ্বাদশ শ্রেণীর ছাত্রদল নেতা মুনতাসীর নাঈম, আসিফ হোসেন, আকিবুল, রিয়াদ হোসেন সিয়াম, সাগর, রুমান সহ কলেজ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
ছাত্রদলের এই মানবিক ও শিক্ষার্থী-বান্ধব উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ শিক্ষার্থী, অভিভাবক এবং কলেজ প্রশাসন।

মোঃ ইদ্রিস আলী, সাতক্ষীরা প্রতিনিধি, 





আপনার মতামত লিখুন