চুয়াডাঙ্গায় ইয়াবাসহ আওয়ামী লীগ নেতা আটক
চুয়াডাঙ্গা পৌর বাস টার্মিনাল এলাকায় যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে দুই হাজার ৬৫০ পিচ ইয়াবাসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা দেলোয়ার হোসেনকে (৫৫) আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। শনিবার দুপুর ঢাকা থেকে ছেড়ে আসা একটি বাস থেকে তাকে আটক করা হয়।
আটক দেলোয়ার হোসেন চুয়াডাঙ্গার আলমডাঙ্গা পৌর আওয়ামী লীগের সভাপতি ও অত্র উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান। তিনি আলমডাঙ্গা উপজেলার হাপানিয়া গ্রামের ইসমাইল হোসেনের ছেলে।
চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক রফিকুল ইসলাম জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চুয়াডাঙ্গা জেলা কার্যালয় ও ঢাকা (হেডকোয়ার্টার)-এর যৌথ অভিযানে দেলোয়ার হোসেনকে আটক করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের উপপরিচালক রফিকুল ইসলাম এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ঢাকা (হেডকোয়ার্টার)-এর সহকারী পরিচালক মাহামুদ হাসান সাদিক।






আপনার মতামত লিখুন