লিডার্সের উদ্যোগে শ্যামনগরে

গরুর ক্ষুরা ও ছাগল-ভেড়ার পিপিআর রোগ প্রতিরোধে বিনামূল্যে টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত

কৃষি-খামার
গরুর ক্ষুরা ও ছাগল-ভেড়ার পিপিআর রোগ প্রতিরোধে বিনামূল্যে টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত
১২ আগস্ট ২০২৬, ১২:০২ পিএম

জলবায়ু সহনশীল কৃষি ও প্রাণিসম্পদ উন্নয়নে বাস্তবায়নাধীন Climate Action at Local Level (CALL) প্রকল্পের আওতায় গরুর ক্ষুরা (FMD) এবং ছাগল-ভেড়ার পিপিআর (PPR) রোগ প্রতিরোধে বিনামূল্যে টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১১আগস্ট ২০২৬) সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার ভুরুলিয়া ইউনিয়নের সিরাজপুর গ্রামে এ কর্মসূচির আয়োজন করা হয়। প্রকল্পটি Global Alliance for Improved Nutrition (GAIN)-এর অর্থায়নে এবং Local Environment Development and Agriculture Resource Society (LEDARS)-এর বাস্তবায়নে পরিচালিত হচ্ছে।

কর্মসূচিতে এলাকার গরু, ছাগল ও ভেড়াকে বিনামূল্যে টিকা প্রদান করা হয়। এ উদ্যোগের মাধ্যমে প্রাণিসম্পদের সংক্রামক রোগ প্রতিরোধ, খামারিদের আর্থিক ক্ষতি হ্রাস এবং নিরাপদ ও টেকসই প্রাণিসম্পদ ব্যবস্থাপনা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করা হচ্ছে।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ অফিস, শ্যামনগরের , ভুরুলিয়া ইউনিয়নের মো. গোলাম মোস্তফা (ভ্যাকসিনেটর), মোঃইসমাইল হোসেন(ভ্যাকসিনেটর) এবং সাংবাদিক মো. তোফাজ্জেল হোসেন।

সমগ্র কার্যক্রমে সার্বিক সহযোগিতা করেন।প্রজেক্ট অফিসার সুব্রত কুমার গায়েন, মোছা. সালমা খাতুন ও মোঃ কানিজুর রহমান (FF), CALL প্রকল্প।

উপস্থিত কর্মকর্তারা জানান, গরুর ক্ষুরা ও ছাগল-ভেড়ার পিপিআর বাংলাদেশের প্রাণিসম্পদের জন্য অত্যন্ত ক্ষতিকর সংক্রামক রোগ। নিয়মিত টিকাদান কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে এসবজ রোগের প্রকোপ কমানো, প্রাণিসম্পদের উৎপাদনশীলতা বৃদ্ধি এবং খামারিদের অর্থনৈতিক ক্ষতি হ্রাস করা সম্ভব। তারা ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহতরাখার আশাবাদ ব্যক্ত করেন