দেশে ফিরলো কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাজুর মরদেহ, রেবতীর শেষকৃত্য হলো কলকাতায়
শনিবার (২২ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে ভোমরা স্থলবন্দর দিয়ে তার মরদেহ দেশে পৌঁছায়।
ভোমরা ইমিগ্রেশন পুলিশের ওসি সজিব বালা জানান, ভোমরা ইমিগ্রেশন দিয়ে মরদেহটি দেশে পৌঁছানোর পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এদিকে একই অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার তেতুলিয়া গ্রামের রেবতী সরকারের শেষকৃত্য কলকাতায় সম্পন্ন হয়েছে। তার দুই সন্তান ভারতে থাকায় শুক্রবার কলকাতার নিমতলা ঘাটে তার শেষকৃত্য করা হয়। এ সময় রেবতীর স্বামীও সেখানে উপস্থিত ছিলেন।
শনিবার রেবতীর দেবর তপন সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।








আপনার মতামত লিখুন