শনিবার, ৩ অক্টোবর ২০২৬
Logo

‘জেন-জি’ই ‘দেশের চালিকা শক্তি’, আগের মন্তব্য থেকে ইউ-টার্ন কঙ্গনা রনৌতের

অনলাইন ডেস্ক

জেন-জি প্রজন্মকে নিয়ে বিতর্কিত মন্তব্যের পর নিজের অবস্থান বদলেছেন ভারতের বিজেপি সাংসদ ও অভিনেত্রী কঙ্গনা রানাউত। তরুণদের নিয়ে কঠোর মন্তব্য করে সমালোচনার মুখে পড়ার কয়েকদিন পর এবার তাদের দেশের গুরুত্বপূর্ণ শক্তি ও সম্পদ হিসেবে উল্লেখ করেছেন তিনি।

হিমাচল প্রদেশের মান্ডির এই বিজেপি সাংসদ সম্প্রতি নিট আন্দোলনকে কেন্দ্র করে তরুণদের একাংশের বক্তব্যের সমালোচনা করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উদ্দেশ করে কিছু বিক্ষোভকারীর মন্তব্যকে তিনি অশালীন বলে আখ্যা দেন। একই সঙ্গে আন্দোলনে অংশ নেওয়া তরুণদের ‘জেনারেশন গাটার’ বা ‘নর্দমার প্রজন্ম’ বলেও মন্তব্য করেছিলেন। আন্দোলনের বিভিন্ন ভিডিও নিয়েও নেতিবাচক মন্তব্য করেন তিনি।

কঙ্গনার সেই বক্তব্য প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে সমালোচনা শুরু হয়। তরুণ প্রজন্মকে এভাবে আক্রমণ করায় অনেকে তার বক্তব্যের বিরোধিতা করেন।

যন্তর মন্তরে চলমান আছে সিজেপির বিক্ষোভ।প্রশ্নফাসঁ নিয়ে সম্প্রতি ভারতের আন্দোলন।

তবে শুক্রবার (৭ আগস্ট) একটি সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে সম্পূর্ণ ভিন্ন সুরে কথা বলেন কঙ্গনা। তিনি বলেন, ‘জেন-জি আমাদের দেশের আসল শক্তি এবং এক অর্থে জাতির জন্য এক বিশাল সম্পদ। আমাদের তরুণরা যেভাবে দেশের সংস্কৃতি ও পরিচয়ের নতুন দূত হিসেবে নিজেদের তুলে ধরছে, তা সত্যিই আনন্দের।’

কঙ্গনার বক্তব্য পরিবর্তনের পেছনে ভারতের রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) প্রধান মোহন ভাগবতের সাম্প্রতিক মন্তব্যের প্রভাব রয়েছে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকদের কেউ কেউ।

Bharatiya Janata Party MP Kangana Ranaut during the Monsoon Session amid rain, in New Delhi. (ANI Photo/Rahul Singh) (Rahul Singh)ভারতের বিজেপি সাংসদ ও অভিনেত্রী কঙ্গনা রানাউত।

সম্প্রতি মুম্বাইয়ের একটি অনুষ্ঠানে মোহন ভাগবত বর্তমান প্রজন্মের তরুণদের প্রশংসা করেন। তিনি বলেন, জেন-জি তরুণরা সাধারণত যুক্তিনির্ভর উত্তর প্রত্যাশা করে এবং তাদের মতামত গুরুত্ব দিয়ে শোনা প্রয়োজন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তরুণদের বিষয়ে ভাগবতের ইতিবাচক অবস্থানের পর কঙ্গনার আগের বক্তব্য নিয়ে দলের অভ্যন্তরেও অস্বস্তি তৈরি হয়ে থাকতে পারে। এর পরিপ্রেক্ষিতেই তিনি নিজের বক্তব্যের সুর নরম করেছেন বলে ধারণা করা হচ্ছে।

সম্পাদক : কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন