শনিবার, ৩ অক্টোবর ২০২৬
Logo

নভেম্বরেই ভোটের মাঠে নামছে স্থানীয় সরকার নির্বাচন

মোঃ আজমির হোসেন, শ্যামনগর প্রতিনিধি।

মোঃ আজমির হোসেন, শ্যামনগর প্রতিনিধি।

আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন ৭ ধাপে আয়ো জনের পরিকল্পনা করছে নির্বাচন কমিশন (ইসি)। এর মধ্যে প্রথম ধাপে ৮০টি উপজেলায় ভোট নেওয়ার সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে ১২ নভেম্বর।

 

সোমবার (১৪ সেপ্টেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এ তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।

তিনি জানান, ৭ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজন করতে চায় কমিশন। পরিকল্পনা অনুযায়ী প্রথম ধাপের ভোট ১২ নভেম্বর, দ্বিতীয় ধাপের ১৩ ডিসেম্বর এবং তৃতীয় ধাপের ভোট ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হতে পারে।

এছাড়া চতুর্থ ধাপের ভোট আগামী বছরের ১৭ জানুয়ারি, পঞ্চম ধাপের ৪ ফেব্রুয়ারি, ষষ্ঠ ধাপের ২২ এপ্রিল এবং সপ্তম ধাপের ভোট ২৭ মে আয়োজনের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে। প্রথম ধাপে ৮০টি উপজেলায় ভোট হবে বলে জানান নির্বাচন কমিশনার।

সম্পাদক : কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন