শনিবার, ৩ অক্টোবর ২০২৬
Logo

শ্যামনগর রমজাননগর ইউনিয়ন বিএনপির ৩১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

শ্যামনগর প্রতিনিধি:

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ৬নং রমজাননগর ইউনিয়ন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গ-সহযোগী সংগঠনকে আরও সুসংগঠিত ও গতিশীল করার লক্ষ্যে ৩১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

শ্যামনগর উপজেলা বিএনপি’র আহ্বায়াক আলহাজ্ব সোলাইমান কবীর সদস্য সচিব আশেক এলাহী মুন্নার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

 

অনুমোদিত কমিটিতে গাজী শহিদুজ্জামান শহীদ আহ্বায়ক এবং আব্দুল মজিদ গাজী সদস্য সচিব করা হয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, নবগঠিত আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ রমজাননগর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে বিএনপি’র সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করতে কাজ করবেন। একই সঙ্গে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করে তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হবে।

নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে ঘিরে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।

সম্পাদক : কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন