শনিবার, ৩ অক্টোবর ২০২৬
Logo

রোগীর উপচে পড়া ভিড়: চিকিৎসক, বেড ও সরঞ্জামের তীব্র সংকট

মোঃ আজমির হোসেন , শ্যামনগর প্রতিনিধি।

সাতক্ষীরার শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স—শ্যামনগরের প্রায় ৪ লাখ মানুষের চিকিৎসাসেবার অন্যতম প্রধান ভরসাস্থল। প্রতিদিন দূর-দূরান্ত থেকে অসংখ্য রোগী চিকিৎসা নিতে এখানে আসেন। কিন্তু দুঃখজনক বাস্তবতা হলো, রোগীর তুলনায় পর্যাপ্ত ডাক্তার সহ চিকিৎসা সরঞ্জাম ও বেড না থাকায় অনেক সময় মেঝেতে শুয়েই চিকিৎসাসেবা নিতে হচ্ছে বলে অভিযোগ রয়েছে।

একটি আধুনিক স্বাস্থ্য কমপ্লেক্সে যেখানে রোগীদের নিরাপদ ও স্বস্তিদায়ক পরিবেশে চিকিৎসা পাওয়ার কথা, সেখানে ডাক্তার জায়গা ও বেডের সংকট মানুষের ভোগান্তি আরও বাড়িয়ে দিচ্ছে। ভবনের একাধিক তলায় পর্যাপ্ত সেবা কার্যক্রম চালু না থাকায় দীর্ঘদিন ধরে অব্যবহৃত পড়ে থাকা অবকাঠামো নিয়েও প্রশ্ন উঠছে।

স্বাস্থ্যসেবা কোনো বিলাসিতা নয়—এটি সাধারণ মানুষের মৌলিক অধিকার। শ্যামনগরের বিপুল জনগোষ্ঠীর কথা বিবেচনা করে পর্যাপ্ত বেড, প্রয়োজনীয় চিকিৎসাসেবা এবং হাসপাতালের অব্যবহৃত তলাগুলো দ্রুত কার্যকর করার উদ্যোগ নেওয়া এখন সময়ের দাবি।

স্থানীয়দের প্রশ্ন—এই সংকট আর কতদিন চলবে? কবে শ্যামনগরের মানুষ একটি পূর্ণাঙ্গ ও মানসম্মত স্বাস্থ্যসেবা পাবে? সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছেন ভুক্তভোগী ও সচেতন এলাকাবাসী।

সম্পাদক : কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন