পলাশবাড়ী থানা বার্ষিক পরিদর্শন করলেন গাইবান্ধার পুলিশ সুপার

অন্যান্য
পলাশবাড়ী থানা বার্ষিক পরিদর্শন করলেন গাইবান্ধার পুলিশ সুপার
৬ সেপ্টেম্বর ২০২৬, ৮:২২ পিএম

গাইবান্ধার পলাশবাড়ী থানা বার্ষিক পরিদর্শন করেছেন জেলার পুলিশ সুপার মোঃ জসিম উদ্দীন।

বার্ষিক পরিদর্শন উপলক্ষে পুলিশ সুপার থানায় পৌঁছালে পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে। পরে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

পরিদর্শনকালে পুলিশ সুপার থানার সার্বিক কার্যক্রম, ডিউটি ব্যবস্থা, রেজিস্টারপত্র, মামলা সংক্রান্ত নথিপত্র এবং সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করেন। এ সময় তিনি থানায় কর্মরত কর্মকর্তা ও পুলিশ সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন।

পুলিশ সুপার পেশাদারিত্ব, শৃঙ্খলা ও জনসেবামূলক পুলিশিং কার্যক্রম আরও জোরদার করার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। পাশাপাশি সাধারণ জনগণের সঙ্গে সদাচরণ, দ্রুত ও হয়রানিমুক্ত পুলিশি সেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় সি-সার্কেল গাইবান্ধার মোঃ সোহানুর রহমান সোহাগ, পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জসহ অন্যান্য কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।