সদর থানায় গ্রাম পুলিশ প্যারেড অনুষ্ঠিত

অন্যান্য
সদর থানায় গ্রাম পুলিশ প্যারেড অনুষ্ঠিত
৩ সেপ্টেম্বর ২০২৬, ৮:১৫ পিএম

 গাইবান্ধা সদর থানায় গ্রাম পুলিশ প্যারেড অনুষ্ঠিত হয়েছে। প্যারেড পরিদর্শন করেন গাইবান্ধার পুলিশ সুপার মো. জসিম উদ্দীন।

এ সময় পুলিশ ও গ্রাম পুলিশ সদস্যদের শৃঙ্খলা, দায়িত্ববোধ ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ ও মানবিক আচরণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বদা সতর্ক থাকার আহ্বান জানান পুলিশ সুপার।

প্যারেডে অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) শেখ মুত্তাজুল ইসলাম, সদর থানার অফিসার ইনচার্জ মো. নাজমুল হুদাসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।